শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা।

পিতৃসম্পত্তি নিয়ে বিরোধে হুমকির মুখে শামসুজ্জোহা, থানায় লিখিত অভিযোগ

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ২৫৮১ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সুগনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ শামসুজ্জোহা তার পিতৃসম্পত্তি রক্ষায় জীবননাশের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে তিনি শনিবার (১৮ অক্টোবর) ভাড়াশ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পিতা মারা যাওয়ার পর শৈশবেই তিনি এতিম হয়ে পড়েন। সেই সময় পিতার পরিত্যক্ত সম্পত্তি তার চাচা ও ফুফুরা দখল করে ভোগদখল করতে থাকেন। পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হয়ে তিনি সম্পত্তির হিসাব চাইলে দাদার সম্পত্তির অংশ দিলেও পিতার ক্রয়কৃত জমি বুঝিয়ে দেননি।

পরে শামসুজ্জোহা কুন্দইল ভূমি অফিসে গিয়ে জানতে পারেন, মাঝিড়া মৌজার আর.এস. খতিয়ান নং ২৬৯ ও দাগ নং ৫৭৩ এ মোট ১০১ শতক জমি তার পিতার নামে নামজারি রয়েছে। তিনি কাগজপত্র সংগ্রহ করে বিষয়টি চাচা ও ফুফুদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিতে থাকেন।

অভিযোগে তিনি আরও বলেন, তার চাচা জসিম উদ্দিন প্রতারণার মাধ্যমে উক্ত ভূমি নিজের নামে নামজারি করে নেন। পরে তিনি এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আপত্তি জানালে প্রশাসন জসিম উদ্দিনের নামজারি বাতিল করে শামসুজ্জোহাদের নামে নামজারির আদেশ দেন।

এরপর থেকে আসামিরা ক্ষুব্ধ হয়ে শামসুজ্জোহাকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা হুমকি দিচ্ছেন— জমিতে গেলে তাকে হত্যা করে লাশ ফেলে রাখবে।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি ওই জমিতে জোরপূর্বক হাল চাষও করেছেন। আগামী ২০ অক্টোবর জমি পরিমাপ করতে গেলে শামসুজ্জোহা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানিয়েছেন।

তিনি প্রশাসনের কাছে পিতৃভূমি রক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এবিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, অভিযোগপত্র পেয়েছি। তদন্ত চলছে। জাল দলিলে নামজারী করে ভোগদখলে ছিল। পরে জানতে পেরে নামজারী এসিল্যান্ড মহোদয় বাতিল করে। আমরা নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর