সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

তাড়াশে শিয়ালের কামড়ে আহত ৪

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৬৯৬ ভিউ:
আপডেট সময়: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। এ ছাড়া দুই কৃষকের ৫টি গবাদিপশু শিয়ালের কামড়ে আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ নওখাদা গ্রামে কয়েকটি শিয়াল হানা দেয়। রাত আটটার দিকে নওখাদা গ্রামের বাসিন্দা শান্তি খাতুন (৪০) ঘরের পেছনে টয়লেটে গেলে একটি শিয়াল তাঁর পায়ে কামড়ে দেয়। এ সময় তাঁর চিৎকারে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর গ্রামের কলেজছাত্র শাহারুল (২৪) ও অন্তরকে (১৬) শিয়াল কামড় দেয়। রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে আলে খাতুন কে (৪৫) শিয়ালে কামড়ায় । আহত চারজনকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে নওখাদা গ্রামের কৃষক আজাহার আলী গোয়ালঘরে শিয়াল ঢুকে ৫টি গরুকে কামড়ে দিয়েছে।
নওখাদা গ্রামের বাসিন্দা লালচাঁদ আলী বলেন, পাগলা শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের চারজন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রামজুড়ে পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পরেছে।
স্থানীয় ইউপি সদস্য মো : সিদ্দিক ফকির জানান, পাগলা শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের মানুষ ও গবাদিপশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর