শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশে ফেসবুকে প্রেম, বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৬৮১ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে (২২) ধর্ষণ করেছে এক যুবক, এমন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৭ জুন রাতে সিরাজগঞ্জের তাড়াশ থানায় বাদী হয়ে মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
আজ তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা পুলিশ জানিয়েছে।
অভিযুক্ত যুবকের নাম আরিফ হোসেন (২০)। তিনি তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের আনিছ আলীর ছেলে।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, আরিফ হোসেনের সঙ্গে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় মেয়েটির। পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে।
গত ২১ জুন আরিফ হোসেন প্রলোভন দেখিয়ে সিরাজগঞ্জ -বনপাড়া মহাসড়কে ৯ নাম্বার ব্রিজের দক্ষিণ পাশে চরহামকুড়িয়ার মনোয়ারা বেগমের বাড়িতে ওই শিক্ষার্থীকে নিয়ে দুই ঘন্টার জন্য ভাড়া নেন।
সেখানে ওই শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করেন।
এক পর্যায়ে মেয়েটি বিয়ের কথা বললে আরিফ হোসেন বিয়ে করতে অস্বীকার করেন। এতে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী গতকাল শুক্রবার (২৭ জুন) রাতে আরিফ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর অভিযুক্ত আরিফ হোসেন পলাতক রয়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ঘটনাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে নেয়া হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের পদক্ষেপ নেয়া হচ্ছে। এ ছাড়া নির্যাতনের শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর