বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশে শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

লুৎফর রহমান >> / ৫৪৪ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামানকে পেশাগত অসদাচরণের অভিযোগে কলেজ পরিচালনা কমিটি সাময়িকভাবে বরখাস্ত করেছে। তাঁর স্থলে উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, মো. আসাদুজ্জামান কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অ্যাডহক কমিটির দায়িত্ব পান বিএনপি নেতা অধ্যাপক মো. আব্দুর রহিম। দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অধ্যক্ষকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেন। তবে অধ্যক্ষ এসব নোটিশের কোনো জবাব না দিয়ে কলেজে অনুপস্থিত থাকতে শুরু করেন।

এ পরিস্থিতিতে, গত ২৩ ফেব্রুয়ারি কলেজের গভর্নিং বডির এক জরুরি সভায় মো. আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, “গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী আমাকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি পেয়েছি।”

গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রহিম বলেন, “দীর্ঘদিন ধরে অধ্যক্ষ মো. আসাদুজ্জামান কলেজে অনুপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। এ কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর