বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

আশার আলো দেখাচ্ছে ত্বকের ক্যান্সারের টিকা

অনলাইন ডেস্ক: / ৫৩৪ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

চিকিৎসকরা বিশ্ব জুড়ে ১ হাজারের বেশি রোগীর ওপর মেলানোমা নামে ত্বকের এক ধরনের ক্যান্সারের একটি টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন। ক্যান্সারকে স্থায়ীভাবে নিরাময়ে এমআরএনএ নামে ওই টিকার ‘গেম চেঞ্জিং’ সম্ভাবনার প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা।

সারা বিশ্বে প্রতি বছর প্রায় ১ লাখ ৩২ হাজার মানুষ মেলানোমায় আক্রান্ত হন। ত্বকের ক্যান্সারের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। বর্তমানে এই ক্যান্সারের মূল চিকিৎসা অস্ত্রোপচার। এ ছাড়া কখনো কখনো রেডিওথেরাপি, ওষুধ এবং কেমোথেরাপির মাধ্যমে মেলানোমার চিকিৎসা করা হয়।

এখন চিকিৎসকরা নতুন যে টিকাটি পরীক্ষা করছেন, সেটা প্রত্যেক রোগীর জন্য তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ক্যান্সারের অবস্থা অনুযায়ী তৈরি করা হবে বলে বিশেষজ্ঞদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। এই টিকা আক্রান্তের শরীরের ক্যান্সার কোষ খুঁজে বের করে সেগুলো ধ্বংস করবে এবং ক্যান্সার পুনরায় ফিরে আসা রোধ করবে।

দ্বিতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে, এই টিকা মেলানোমায় আক্রান্ত রোগীদের শরীরে পুনরায় ক্যান্সার ফিরে আসার ঝুঁকি নাটকীয়ভাবে হ্রাস করে। এখন তৃতীয় এবং চূড়ান্ত ধাপের পরীক্ষা চলছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট (ইউসিএলএইচ)-এর নেতৃত্বে এই পরীক্ষা চলছে।

টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষায় জাতীয় সমন্বয়কারী কর্মকর্তা ডা. হেদার শ বলেন, এই টিকার মেলানোমা আক্রান্তদের সুস্থ করে তোলার সম্ভাব্যতা রয়েছে। এবং ফুসফুস, মূত্রথলি এবং কিডনির ক্যান্সারের চিকিৎসায় এই টিকা কার্যকর কি না, সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, লম্বা সময় পর সত্যিই খুবই আশান্বিত হওয়ার মতো কিছু একটা আমরা দেখতে পেয়েছি।

এই টিকা একটি স্বতন্ত্র নিওঅ্যান্টিজেন থেরাপি। টিকাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, এটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে তোলে, যাতে সেটি রোগীর শরীরের বিশেষ ধরনের ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধে লড়াই করতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর