শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

সেনাবাহিনী নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে: সেনাপ্রধান

কালের বেলা ডেস্ক >> / ৭২৯ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনী শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, যা পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।”

সেনাপ্রধান আরও জানান, “প্রাথমিকভাবে মনে করেছিলাম, দ্রুত এ দায়িত্ব শেষ করে সেনানিবাসে ফিরে যেতে পারবো। তবে কাজটি দীর্ঘায়িত হচ্ছে। ধৈর্য ধরে পেশাদারিত্ব বজায় রেখে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না এবং বলপ্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কমপক্ষে বলপ্রয়োগ করাই উত্তম। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে কাজ করলে দেশে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরে আসবে, এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারবো।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর