রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা

সিরাজগঞ্জ-৩ আসনের প্রাণপুরুষ: এমপি ও উপদেষ্টা তালুকদারের বিদায়

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ১০৩২ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জ-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার বার্ধক্য জনিত কারণে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

আজ শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন।

তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুপিল গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি সিরাজগঞ্জ-৩ ( তাড়াশ- রায়গঞ্জ উপজেলা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।

তিনি ২০০১ সালে এমপি নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় ব্যাপক উন্নয়ন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ , জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শাহিনুল আলম এবং জেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রায়গঞ্জ উপজেলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার,গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর