সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা

সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন

প্রতিনিধি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ >> / ৬০৬ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

প্রতিনিধি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জ জেলার দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পেলেন এ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন। গত ২৭ আগষ্ট-২০২৬ ইং তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের একটি প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মোঃ ফারুক হোসাইন এর স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার ২৯ আগষ্ট দুপুরে নবনিযুক্ত এপিপি এ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন এ তথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতে (কিরন) তাকে সহকারী পাবলিক প্রসিকিউটর (সরকারী আইনজীবী) পদে নিয়োগ দেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান সরকারকে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং বিচারপ্রার্থীদের সঠিক বিচার নিশ্চিত করা। তিনি আরও বলেন, গত ২৭ আগষ্ট আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি আইন কর্মকর্তাদের এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব বাতিল করা হয়েছে।
নবনিযুক্ত এপিপি এ্যাডভোকেট কিরন আরও জানান, তাকে এ পদে নিয়োগকারী সংস্থা, সরকার ও ক্ষমতাসীন জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উল্লাপাড়াবাসীকে কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর