সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সিরাজগঞ্জে শ্রমিকদের আন্দোলনে অচল মহাসড়ক, সেনাবাহিনীর হস্তক্ষেপে সমস্যা সমাধান

কালের বেলা ডেস্ক >> / ৩৭৯ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের একটি কটন মিলের শ্রমিকরা তাদের বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে যানবাহন চলাচল একদম বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছেশ নিবার ২৯ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে, আর আর স্পিনিং অ্যান্ড কটন মিল’ কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হওয়ায়, সিরাজগঞ্জ আর্মির ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সুদীপ্তের নেতৃত্বে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করে এবং তাদের কারখানার সামনে নিয়ে যান, ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময়ে, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সুদীপ্ত শ্রমিকদের বেতন সমস্যার সমাধানের জন্য মালিকপক্ষ ও পরিচালকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে, শ্রমিকদের বেতন সমস্যা রাতের মধ্যেই সমাধান করা হয় এবং শ্রমিকদের আশ্বাস দেওয়া হয় যে তারা ইফতারের পূর্বে তাদের বেতন পেয়ে যাবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শ্রমিকরা তাদের বেতন ও ঈদ বোনাস না পাওয়ার কারণে মহাসড়ক অবরোধ করেছিলেন। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আন্দোলনকারী শ্রমিক ফজলুল হক বলেন, “চলতি মাসের বেতন ও ঈদ বোনাস না পাওয়ায় আমরা আন্দোলন করেছি। তবে সেনাবাহিনী ও পুলিশ আমাদের আশ্বস্ত করেছেন, এখন দেখার বিষয় কী হয়।”

আর আর স্পিনিং অ্যান্ড কটন মিলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল মান্নান বলেন, “আমাদের কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। তাদের মধ্যে কারও বেতন বকেয়া নেই, তবে চলতি মাসের বেতন না দেওয়ায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। সেনাবাহিনী ও পুলিশ তাদের সরিয়ে নিয়ে যাওয়ার পর আমরা তাদের বেতন পরিশোধের চেষ্টা করছি।”

শ্রমিকরা সেনাবাহিনীর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বর্তমানে তারা তাদের প্রাপ্য বেতন, বোনাসসহ অন্যান্য সুবিধা তুলতে শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর