মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সিরাজগঞ্জে মহাসড়কে ইট ছুড়ে মাইক্রোবাস থামিয়ে ডাকাতি

কালের বেলা ডেস্ক >> / ৫২৫ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে কোণাবাড়ি এলাকায় রাজশাহীগামী একটি মাইক্রোবাস ডাকাতদের কবলে পড়ে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, কোণাবাড়ি এলাকায় ডাকাতরা রাস্তার ওপর ইট ছুড়ে মারলে চালক বাধ্য হয়ে মাইক্রোবাসটি থামান। এরপর সাত-আটজনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে।

ডাকাতরা মোট সাতটি মোবাইল ফোন ও প্রায় ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ওসি আনোয়ারুল ইসলাম আরও জানান, যাত্রীদের কেউ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি এবং সবাই নিরাপদ রয়েছেন। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা মহাসড়কে পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর