সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

কালের বেলা ডেস্ক >> / ৬০২ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

র‌্যাব-১২ সিরাজগঞ্জের একটি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি রাত ৮টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় এ অভিযানে একটি কাভার্ডভ্যানে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি। অভিযানে ব্যবহৃত কাভার্ডভ্যান, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা এবং ১০১ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন যশোর জেলার কোতোয়ালি থানার বাসিন্দা মো. রাশেদুল ইসলাম (৪১) এবং মো. শাহ আলম (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যানের মাধ্যমে মাদক পরিবহন এবং গাঁজা ক্রয়-বিক্রয় করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা মাদক পরিবহনে অভিনব কৌশল ব্যবহার করতেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর