রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা

সিরাজগঞ্জে ঠিকাদার আশরাফ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক >> / ১৩৮৪৭২ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জে ঠিকাদার আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ মামলায় আরও দুইজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত জেলার উদ্দিন খলিফার ছেলে মো. আবু বক্কার, আব্দুল খালেকের দুই ছেলে আব্দুল আলিম ও মোজাম শেখ এবং আব্দুর রউফ।

দুই বছর করে সাজাপ্রাপ্তরা হলেন ওই গ্রামের আব্দুল আলিম শেখের ছেলে আব্দুল্লাহ এবং আব্দুস সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান। তবে মামলার অপর দুই আসামি মো. আমির হামজা শেখ ও মোছা. লিলি খাতুনকে বেকসুর খালাস দেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শরিফ মো. শাকিল হায়দার রফিক সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে চাঁদপাল গ্রামে রাস্তা সম্প্রসারণকে কেন্দ্র করে বিরোধের জেরে লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আশরাফ আলীর উপর হামলা চালায় আসামিরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

পরে নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সিরাজগঞ্জ সদর থানার এসআই মো. ফারুক হোসেন আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর