মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক >> / ৫৬৯ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে।

রবিবার সকালে থানা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভসুচনা করা হয়।শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে কেককাটা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া ও র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ৫টায় সলঙ্গা সদরের ভূষাল হাটা চত্বরে সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু’র সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য গাজী আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যপাক ডা: আব্দুল আজিজ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সেলিনা মির্জা মুক্তি, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন শুভন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শ্রী ফণিভূষন পদ্দার, উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উল্লাপাড়া সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন। হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেদায়েতুল আলম আলম রেজা,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.মোখলেছুর রহমান তালুকদার, সলঙ্গা থানা কৃষক লীগের সভাপতি মো.আঃ হান্নান নান্নু সাধারণ সম্পাদক মো.আখতারুজ্জামান সাচ্চু ,থানা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম (আতিক) সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ইমরান হাসান লিংকন, সাধারণ সম্পাদক মো.আরিফ তালুকদার,সলঙ্গা থানা ছাত্র লীগের সভাপতি মো. তৌহিদুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মো.রিপন সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর