রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

সলঙ্গায় প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন: ১০ বছরের প্রেম, ১২ লাখ টাকার প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক >> / ৯৬৮ ভিউ:
আপডেট সময়: রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমসাড়া গ্রামে প্রেমিকের বিয়ের দাবিতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী এক নারী। ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও বিয়ে না করে প্রতারণা করার অভিযোগ তুলেছেন তিনি।

ভুক্তভোগী ওই নারী, আমসাড়া গ্রামের সালমা খাতুন (৩৬), দাবি করেছেন-প্রেমিক দুলাল সরকার (৩৫), পিতা মো, আলাউদ্দিন সরকার, তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে মোট ১২ লাখ টাকা নেন। টাকা নেয়ার সময় কখনও ব্যবসা, কখনও জমি লিজ অথবা মোটরসাইকেল কেনার কথা বলেন তিনি।

সালমা বলেন, “প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল আমার ভাইয়ের করাতকলে দুলালের কাজ করার সুবাদে। এরপর ধীরে ধীরে ভালোবাসা গড়ে ওঠে। আমি সবকিছু ছেড়ে দুলালের আশায় থেকেছি। এখন সে আমাকে এড়িয়ে যাচ্ছে।”

গত শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় দুলাল নিজেই সালমাকে তার বাড়িতে ডেকে নেন। কিন্তু পৌঁছানোর পর তিনি ও তার পরিবারের সদস্যরা ঘর ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন সালমা। এরপর থেকেই তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

তিনি আরও বলেন, “বিয়ের দাবিতে অনশন করছি। দুলাল আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে উঠব না। প্রয়োজনে লাশ যাবে এখান থেকে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় লোকজনের ব্যাপক ভিড় জমে প্রেমিকের বাড়িতে।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “ভুক্তভোগী নারী থানায় এসেছিলেন। আমরা তার সঙ্গে কথা বলেছি এবং বিষয়টি আমার ব্যক্তিগত নোটে লিপিবদ্ধ করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখা শেষ হওয়ার সময় পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সালমা খাতুন আজ (৪ আগস্ট) দুপুর ৩ টার দিকে সলঙ্গা থানায় দুলাল  সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।


আপনার মতামত লিখুন :

২ responses to “সলঙ্গায় প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন: ১০ বছরের প্রেম, ১২ লাখ টাকার প্রতারণার অভিযোগ”

  1. Hey there this is kinda of off topic but I was wanting to know if blogs use WYSIWYG editors or if you have to manually code
    with HTML. I’m starting a blog soon but have no coding experience so I wanted to get guidance from someone
    with experience. Any help would be enormously appreciated!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর