রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা

সলঙ্গায় নবজাতক চুরির ঘটনায় নারীর ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক >> / ১৭৬৬৫ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির অভিযোগে আলপনা খাতুন (২৭) নামের এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। মামলায় অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আলপনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদোগাছি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) মাসুদুর রহমান মাসুদ বলেন, “শিশু চুরির অভিযোগে একমাত্র আলপনা খাতুনের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে। অন্য আসামিরা খালাস পেয়েছেন।”

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন প্রসববেদনা নিয়ে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। পরদিন (২৭ ফেব্রুয়ারি) সকালে সিজারিয়ানের মাধ্যমে তিনি এক পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু বিকেলেই হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়ে যায়।

খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাতেই কামারখন্দ উপজেলার আলোকদিয়া গ্রামের সোলাইমান হোসেনের বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করে। এসময় আলপনা খাতুনসহ ছায়রন বেওয়া, মিনা খাতুন, মায়া খাতুন ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নবজাতকের পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত আলপনা খাতুনকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর