রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা

শেষ ভাষণে তরুণ ভোটারদের কাছে ভোট চাইলেন কমালা হ্যারিস

কালের বেলা ডেস্ক >> / ২০৫৩ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এই নির্বাচনকে ঘিরে দুই প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই শেষ মুহূর্ত পর্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন।দেশটির পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে নির্বাচনী প্রচারণার শেষ ভাষণটি দিয়েছেন কমালা হ্যারিস। সেখানে তিনি তরুণ ভোটারদের কাছে ভোট চেয়েছেন।জনসম্মুখে দেওয়া এই ভাষণের শেষ পর্যায়ে তিনি বলেন, এই প্রচারণা আমেরিকার সকল কোণের সব শ্রেণির মানুষকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে”। তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য বড় আমরা শক্তি, আশাবাদ ও আনন্দ নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। ঠিক সেভাবেই শেষ করছি এখন।তিনি তরুণ এবং নতুন ভোটারদের উদ্দেশে বলেন, তোমাদেরকে আমি বিশেষভাবে বলছি, আমি তোমাদের শক্তি দেখি এবং আমি তোমাদেরকে নিয়ে গর্বিত।যুক্তরাষ্ট্রের বর্তমান এই ভাইস প্রেসিডেন্ট জানেন, এবারের নির্বাচনে জয়ী হতে হলে তাকে তরুণ ভোটারদের সমর্থন পেতে হবে।এদিকে যুক্তরাষ্ট্রের ভোটাররা মঙ্গলবার (৫ নভেম্বর) দেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য ভোট দিতে চলেছেন। আমেরিকার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে স্থানীয় সময় ভোর ৬টায় (গ্রিনিচ মান সময় ১১:০০) ভোটগ্রহণ শুরু হবে।ভোটগ্রহণ শুরুর আগে স্থানীয় সময় সোমবার রাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। এদিন গভীর রাতে মিশিগানে পূর্বনির্ধারিত সমাবেশে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের সমর্থকরা তার নির্বাচনী প্রচারণার এই সর্বশেষ ভাষণ শোনার জন্য সেখানে জড়ো হয়েছিলেন।ট্রাম্প মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসের মঞ্চে তার শেষ নির্বাচনী প্রচারণার সমাপনী বক্তৃতায় বলেছেন, আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না। ট্রাম্প তার বক্তৃতায় উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, তারা এখন চার বছর আগের চেয়ে ভালো অবস্থায় আছেন কিনা। তার এই প্রশ্নের বিপরীতে র‌্যালিতে উপস্থিত জনতা উচ্চস্বরে না-সূচক জবাব দেন।এরপর ট্রম্প বলেন বলেন, “আজ রাতে আপনাদের ও সকল আমেরিকানদের প্রতি আমার খুব সহজ বার্তা, আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।ভাষণে প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টির কমালা হ্যারিসকে আক্রমণ করতেও ছাড়েননি ট্রাম্প। তিনি কমলা হ্যারিসকে “একজন উগ্র বামপন্থি পাগল” বলে আখ্যায়িত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর