সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

বাঁধ ভেঙে কেনিয়ায় ৪২ জনের মৃত্যু

কালের বেলা ডেস্ক: / ৪৪৪৫ ভিউ:
আপডেট সময়: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

নদীর বাঁধ ভেঙে কেনিয়ার রিফট ভ্যালির এক শহরে অন্তত ৪২ জন মারা গেছেন। দেশটিতে অন্যান্য বছরের তুলনায় বেশি বৃষ্টিপাত ও বন্যার প্রকোপ দেখা দিয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় গভর্নরের বরাত দিয়ে ফ্রান্স টোয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে।

নাকুরুর গভর্নর সুসান কিহিকা বলেন, ‘অন্তত ৪২ জন প্রাণ হারিয়েছেন। আরও অনেকে কাদায় আঁটকে আছেন। আমরা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

নাকুরু কাউন্টির মাই মাহিউর কাছে অবস্থিত এই বাঁধ ভেঙে পড়লে অসংখ্য বাড়ি ভেসে যায় এবং একটি সড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। উদ্ধারকর্মীরা ভাঙা পাথরের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

সোমবারের নিহতদের সহ মার্চ-মে বর্ষা মৌসুমে মোট মৃতের সংখ্যা ১২০ ছাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর