বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল উধাও: আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক >> / ৩৮৩৪ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২০ অক্টোবর) রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা কবরস্থানে এসে কবরগুলোর মাটি আলগা দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায় ১৬টি কবর খুঁড়ে সদ্য দাফনকৃত মৃতদেহের মাথা থেকে কোমর পর্যন্ত অংশের কঙ্কাল চুরি হয়ে গেছে। ঘটনাটি ছড়িয়ে পড়লে সেখানে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক।

কবরস্থান পরিচালনা কমিটির সদস্যরা জানান, ১ থেকে দেড় বছর আগে দাফন করা মৃতদেহগুলোর কঙ্কাল নিয়েই চোরচক্র পালিয়েছে। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত ট্রাউজার, গেঞ্জি ও কবর খোঁড়ার বিভিন্ন সরঞ্জাম রেখে গেছে। পরে স্থানীয়দের উদ্যোগে খুঁড়ে রাখা কবরগুলো পুনরায় মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

স্থানীয় স্কুলশিক্ষক ছানোয়ার হোসেন বলেন, এ ধরনের নৃশংস ঘটনায় আমরা হতবাক। কঙ্কাল চুরির মতো অপরাধ খুবই গর্হিত ও উদ্বেগজনক।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, এ ঘটনায় এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি কবর রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং এই কঙ্কাল-চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর