রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা

ভ্রাম্যমান আদালতে অপচিকিৎসা করা ভূয়া প্রাণী চিকিৎসকে জরিমানা

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৩২৮০ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশের সনদ ছাড়া ভূয়া পল্লী প্রাণী চিকিৎসক ইমরান হোসেন ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা।
জানা গেছে, উপজেলা লাউশন গ্রামের খামারী সুজন হোসেনের একটি বাছুরের পা ভেঙ্গে যায়। তখন এলাকার প্রাণি চিকিৎসক ইমরান হোসেন দশ হাজার টাকা ভিজিটে তিনি খামারির ওই বাছুরটির ভাঙ্গা পায়ে যেন- তেন ভাবে প্লাষ্টার করে দেন। প্লাষ্টারের কয়েক দিনের মাথায় ওই বাছুরের অপচিকিৎসার কারণে প্লাষ্টার করা ভাঙ্গা পায়ে পচন ধরে। সেই সাথে দুঃগন্ধ ছড়িয়ে পড়ে।
তখন নিরুপায় হয়ে গরুর খামারী মো. সুজন হোসেন বুধবার সকালে অসুস্থ্য বাছুরটি অটোভ্যানে তুলে তাড়াশ উপজেলা ভ্যাটেনারী হাসপাতাল ও প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে আসেন। সেখানে থাকা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম ও ভ্যাটেনারী সার্জন ডা. মো. বাদল মিঞা প্রায় বাছুরটির পচন ধরা পা কেটে ফেলেন।
আর অপচিকিৎসার কারণে খামারী ক্ষতিগ্রস্থ হওয়ায় তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভূয়া পল্লী প্রাণী চিকিৎসক ইমরান হোসেন কে খবর দিয়ে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূয়া পল্লী প্রাণী চিকিৎসক মো. ইমরান হোসেনকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন। বিষয়টি প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান সমকালকে জানান, সনদ বিহীন পল্লী প্রাণী চিকিৎসকের অপচিকিৎসার কারণে খামারী ক্ষতিগ্রস্থ হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে ভ্রাম্যমান আদালতে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর