মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস

শাহরিয়ার মোরশেদ প্রতিনিধি, সিরাজগঞ্জ >> / ৪৩৮ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শাহরিয়ার মোরশেদ প্রতিনিধি, সিরাজগঞ্জ >>

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) যথাযোগ্য মর্যাদায় পালনের দিনে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের বলাইশিমলা দাখিল মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন না করা এবং প্রতিষ্ঠান বন্ধ রাখার অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মাদ্রাসার প্রধান ফটকে তালা ঝুলছিল। উপস্থিত ছিলেন না কোনো শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা বা কর্মচারী। শহীদদের স্মরণে ছিল না কোনো আলোচনা, শ্রদ্ধাঞ্জলি বা সাংস্কৃতিক আয়োজন।

মাদ্রাসার পার্শ্ববর্তী কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সকাল থেকেই গেট বন্ধ ছিল। তাদের ভাষ্য, “মাদ্রাসা খোলেনি, তাহলে পতাকা তুলবে কীভাবে?”

নাইট গার্ড মো. আব্দুস ছালাম বলেন, “আজ ২১ ফেব্রুয়ারি এ বিষয়ে আমাদের কোনো পূর্বনির্দেশনা দেওয়া হয়নি।”
দপ্তরী সেলিম রেজা জানান, “প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।”

এ বিষয়ে মাদ্রাসার সুপার রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, সহকারীকে প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছিলেন; তবে তা কার্যকর হয়েছে কি না, তিনি নিশ্চিত নন। ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি উপস্থিত হতে পারেননি বলেও জানান।

এডহক কমিটির সভাপতি আব্দুল মান্নান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন জানান, ঘটনা সম্পর্কে অবগত হয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে এ টি এম আরিফ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর