সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

বড় পরিবর্তন: বাতিল হলো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক

ঢাকা অফিস >>  / ৩৪১৪ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

ঢাকা অফিস >>

স্থানীয় সরকার নির্বাচনে এবার থেকে আর ব্যবহার করা হবে না রাজনৈতিক দলের প্রতীক। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত চারটি আইনের সংশোধনী অনুমোদনের মধ্য দিয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করতে সরকার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই সিদ্ধান্তের ফলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদসহ স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে প্রার্থীরা দলীয় পরিচয়ের বাইরে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিশ্লেষকরা বলছেন, দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় নির্বাচন ব্যবস্থা স্থানীয় সরকারকে আরও বিকেন্দ্রীকৃত ও জনমুখী করতে সহায়ক হবে। তবে এই পরিবর্তন বাস্তবায়নে প্রয়োজন হবে সুষ্ঠু তদারকি ও সমন্বিত নীতিমালার।

সরকারের এ উদ্যোগকে স্থানীয় সরকার ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর