রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা

দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি >> / ৩১২ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি >>

দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য এই অঙ্গীকারকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুধে ভেজাল প্রতিরোধের পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সভায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর দুগ্ধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে মোহনপুর কে এম ইনস্টিটিউশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুগ্ধ ব্যবসায়ী ও দুগ্ধ শীতলীকরণ মালিকপক্ষ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন শ্রী গোপাল রঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন দুগ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম তারেক রহমানসহ সংশ্লিষ্ট প্রায় ৭০ দুগ্ধ ব্যবসায়ীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উল ইসলাম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এবং সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুধ মানুষের দৈনন্দিন পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তাই দুধে কোনো ধরনের ভেজাল বা অনিরাপদ উপাদান মেশানো হলে তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। একই সঙ্গে দুধ উৎপাদন, সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা শুধু দুধ নয়, সব ধরনের খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে ব্যবসায়ী, উৎপাদক ও ভোক্তা—সবার সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং মানসম্মত পণ্য সরবরাহের আহ্বান জানানো হয়সভায়।
এ সময় উপস্থিত দুগ্ধ ব্যবসায়ীরা ভেজাল দুধ প্রতিরোধ, দুধের মান বজায় রাখা এবং ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত দুধ পৌঁছে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তর ও দুগ্ধ ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভার সমাপ্তি হয়।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর