মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তাড়াশে বালিশ চাপা দিয়ে শিশু হত্যা চেষ্টা ::এক নারী আটক

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৮০০ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে মেঘলা খাতুন (৯) নামের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা অভিযোগে গৃহবধূকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২২ জুন) দুপুর ১২ টার সময় উপজেলার কুমাল্লু গ্রামে।
তাড়াশ থানার ওসি তদন্ত মি. রুপু কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে, গৃহবধূ মোছাম্মৎ উমায়া খাতুন ওরফে ফতে কে আটক করে থানায় নিয়ে আসেন। ভিকটিম ও অভিযুক্ত গৃহবধূর পরিবার একই গ্রামে পাশাপাশি বসবাস করেন।
মেঘলা খাতুনের বাবা মো. মুনসুর আলী বলেন, পূর্ব শত্রু তার জের ধরে প্রতিবেশী নাজমুল হকের স্ত্রী আমার মেয়ে কে একা পেয়ে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার গোঙানির শব্দ শুনে অন্য প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত স্বাক্ষীদের বর্ণনা শুনে উমায়া খাতুন ফতে কে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
অপরদিকে নাজমুল হক বলেন, এটা সম্পূর্ণ সাজানো ষড়যন্ত্র। পুর্বশত্রুতার জেরে তারা এমন কল্পিত ঘটনা সাজিয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মি. রুপ কর বলেন, অভিযুক্ত গৃহবধূকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর