মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তাড়াশে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্র শিবিরের সংবর্ধনা

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৬৭৫৫৮ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২০ আগষ্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাড়াশ উপজেলা শাখার আয়োজনে তাড়াশ ডিগ্রী কলেজ হলরুম উপজেলার ৬৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিরাজগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর শায়েখ ড. আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি মোঃ আব্দুল আজিজ, তাড়াশ উপজেলা জামায়াতের আমির খ.ম. সাকলাইন, জেলা শিবিরের সেক্রেটারি রেজাউন উল্লাহ শোয়াইব, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি, অধ্যাপক আবুল বাশার,পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর