সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

তাড়াশে পৌর এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন মেয়র পদপ্রার্থী আব্দুল বারিক খোন্দকার

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৭২৭১ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন
তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুল বারিক খোন্দকার।

বুধবার (১ অক্টোবর) রাতে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুল বারিক খোন্দকার।পৌর এলাকার বারোয়ারী বটতলা,দাশ পাড়া,ঘোষ পাড়া,গোষাইবাড়ী ,খুটিগাছা, সরকার বাড়ি, গোবিন্দ বাড়ি ,সোলাপাড়া সহ বিভিন্ন পূজা মণ্ডপ গিয়ে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন ।মেয়র পদপ্রার্থী আব্দুল বারিক খোন্দকার বলেন,দুর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ ধর্মীয় উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য পৌর বিএনপির পক্ষ থেকে নিয়মিত প্রতিটি মন্দিরের সভাপতি ও সম্পাদকের সাথে যোগাযোগ করা হচ্ছে।

সেই সঙ্গে আর্থিক সহযোগিতা সহ তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ অব্যাহত রেখেছি। তিনি আরো বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার কিন্তু দেশটা সবার। এ সময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাতী দলের সভাপতি শরিফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল লতিফ তাড়াশী, আব্দুল কালাম আজাদ,শাহিনুল ইসলাম, আজাদ হোসেন, শাকিন ফকির ইসমাইল হোসেন যুবদল নেতা দুলাল হোসেন, মাসুদ রানা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হিরা সহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর