রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা

তাড়াশে পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

লুৎফর রহমান >> / ৩২৭ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রাশিদুল ইসলাম (৪০) নামে এক পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের তাড়াশ পৌরসভার আসানবাড়ী এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাশিদুল ইসলাম তাড়াশ পৌরসভার ওয়াবদা বাঁধ এলাকার বাসিন্দা এবং আব্দুল কাদের তুফানের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি গলায় ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত ছিল এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে ঝোপে ফেলে রেখে গেছে।

নিহতের মা আকলিমা খাতুন ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকেল থেকে রাশিদুল ইসলাম নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির অদূরে আসানবাড়ী এলাকার একটি ঝোপে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা তাড়াশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর