সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

ঢাবি মেধাবী শিক্ষার্থী সাম্য চিরনিদ্রায় শায়িত মায়ের কবরের পাশে

সাহেব আলী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ >> / ২২৫ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সাহেব আলী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ >>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) সিরাজগঞ্জের বেলকুচিতে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গতকাল বুধবার (১৪ মে ২০২৫) রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

সাম্যের মরদেহ গ্রামের মাটিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। বুকফাটা কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মুহূর্তেই আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানাজায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেলসহ এলাকার শত শত মানুষ।
এ সময় নেতৃবৃন্দ সাম্য হত্যার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত ১৩ মে ২০২৫ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সাম্যের ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যকে আঘাত করে পালিয়ে যায়। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাম্যর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার-পরিজন ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর