মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক >> / ২৯৭ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬১ হাজার ৪৫০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব-১০ সূত্র জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।
গ্রেপ্তাররা হলেন, শুভাঢ্যা পশ্চিমপাড়ার মৃত আব্দুল হকের ছেলে মো. সুমন ওরফে গ্লাস সুমন (৩৩) এবং কেরানীগঞ্জ মডেল থানার গোলাম বাজার কদমতলী এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে নূর জাহান (২৪)।
র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
উদ্ধার করা ইয়াবা, নগদ অর্থ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর