মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সেলিনা মির্জা (মুক্তি) ভাইস চেয়ারম্যান পদে আবু সাঈদ ও সুইটির জয়

কালের বেলা ডেস্ক >> / ৬১২ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন মঙ্গলবার ২১ মে -২০২৪ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৬ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা, আব্দুল লতিফ মির্জার কন্যা, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সেলিনা মির্জা মুক্তি তার মোটরসাইকেল প্রতিকে ৮৮ হাজার ১ শত ৯২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খান বীনু হেলিকপ্টার

প্রতিকে ২১ হাজার ৮ শত ৬১ ভোট পান। দু’ জনের ভোটের ব্যবধান ৬৬ হাজার ৩ শত ৩১।
উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু সাঈদ সরকার তার নির্বাচনী চশমা প্রতিকে ৫৮ হাজার ৩শত ৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীরা ছিলেন, মোঃ মনিরুজ্জামান,(পান্না) মোঃ আলমগীর হোসাইন, এস.এম.
জাহিদুজ্জামান কাকন,মোঃ সারোয়ার হোসেন, মোঃ শরিফুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সবিতা প্লাবনী (সুইটি) কলস প্রতিকে ৫৬ হাজার ৯ শত ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীরা হলেন, মোছাঃ লাভলী পারভীন, মোছাঃ সুমাইয়া পারভীন, মোছাঃ একা খাতুন, মোছাঃ ঝরনা খাতুন । এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ, ৫০ হাজার, ২ শত, ৮৬ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ২ লক্ষ, ১৮, হাজার ৮৬ জন। পুরুষ ভোটার সংখ্যা ২ লক্ষ, ৩১ হাজার,
৬ শত ৯৩ জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮ জন। এ নির্বাচনে উল্লাপাড়া উপজেলায় ভোটকেন্দ্রর সংখ্যা ছিল ১৪৪ টি। ভোট গননা শেষে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এ বেসকরকারিভাবে উল্লাপাড়া উপজেলার ফলাফল ঘোষণা করেন।

 

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর