রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা

অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২

কালের বেলা ডেস্ক >> / ৪৯৩ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযানে মোট ২ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা এলাকার চড়িয়া গ্রামে মহাসড়কের পাশে অবস্থিত ‘মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ’ এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের একটি তেলের দোকানে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উল্লাপাড়ার চড়িয়া এলাকায় অভিযানের সময় একটি দোকানে অবৈধভাবে মিনি পাম্প স্থাপন করে তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। সেখান থেকে প্রায় ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং শাহজাদপুর উপজেলার বাসিন্দা শাহাদত হোসেনকে আটক করা হয়।

অন্যদিকে, রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় আরেকটি অভিযানে একটি দোকান ও পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা আরও ১ হাজার ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় খিরিতলা গ্রামের প্রকাশ কুমার মাহাতোকে আটক করা হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মূল্যে বিক্রির প্রবণতা রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, “আইনের বাইরে গিয়ে জ্বালানি তেলের ব্যবসা কোনোভাবেই সহ্য করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযানকালে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি শুধু আইনের লঙ্ঘনই নয়, বরং এটি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায়। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও তথ্য দিয়ে সহযোগিতা করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর