রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা

অবৈধ আড়ৎ বন্ধের দাবিতে হাটিকুমরুলে সচেতন সমাজের প্রতিবাদ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক >> / ৮৫৯ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্তরে কুতুবেরচরের অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়ৎ কমিটি। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।

বক্তারা জানান, নিউ টাউন মৎস্য আড়ৎটি দীর্ঘদিন ধরে সরকারকে নিয়মিত রাজস্ব প্রদান করে আসছে। প্রতি বছরের বৈশাখ মাসে হাট ডাক ও ইজারা হয়ে থাকে প্রায় এক কোটি আটাত্তর লাখ টাকায়, যা থেকে সরকার বিপুল রাজস্ব আয় করে। অথচ কুতুবেরচর মৎস্য আড়ৎটি একটি সমিতির ব্যানারে অবৈধভাবে পরিচালিত হচ্ছে—যেখান থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এর ফলে বৈধ আড়ৎটি কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

এ সময় বক্তারা অবৈধ আড়ৎ বন্ধে প্রশাসনের জরুরি পদক্ষেপের আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়নের সাবেক সহ-যৌথ সম্পাদক মেহেদী হাসান ডিউক, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, সাবেক সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সী, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি রেজাউল করিম সেলিম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক শাহারিয়ার মামুন রাজুসহ এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর