শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা।

রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম

আল আমিন মিয়া, সলঙ্গা সিরাজগঞ্জ >> / ২৬ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

আল আমিন মিয়া, সলঙ্গা সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. সুলতান মাহমুদের নির্বাচনী প্রচারণা ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল তিন রাস্তার মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এতে প্রায় ১০০টি মোটরসাইকেল ও মিশুক গাড়িসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার মানুষ অংশ নেন।

র‍্যালিটি সুতাহাটি, পাঁচান, দবীরগঞ্জ, বনানী বাজার ও হরিণচড়াসহ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চকনিহাল বাজারে এসে র‍্যালিটি শেষ হয়। এ সময় প্রার্থী সুলতান মাহমুদের সমর্থকেরা নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

র‍্যালি শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান মাহমুদ বলেন, জনগণ তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে রামকৃষ্ণপুর ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ। পাশাপাশি মাদকমুক্ত রামকৃষ্ণপুর ইউনিয়ন গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।

তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ, উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং একটি সুন্দর ও নিরাপদ ও মাদক মুক্ত ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার লক্ষ্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর