বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য

কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক >> / ৪৪ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬১ হাজার ৪৫০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব-১০ সূত্র জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।
গ্রেপ্তাররা হলেন, শুভাঢ্যা পশ্চিমপাড়ার মৃত আব্দুল হকের ছেলে মো. সুমন ওরফে গ্লাস সুমন (৩৩) এবং কেরানীগঞ্জ মডেল থানার গোলাম বাজার কদমতলী এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে নূর জাহান (২৪)।
র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
উদ্ধার করা ইয়াবা, নগদ অর্থ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর