সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক >> / ১৬৯৭ ভিউ:
আপডেট সময়: সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

ঢাকা: দেশের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর ঢাকা লেডিজ ক্লাবে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী নেতৃবৃন্দ এবং বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে যোগ দিয়ে অনেক শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি প্রকাশ করেন ডিআইজি (অব.) খাঁন সাঈদ হাসান জ্যোতি, যিনি বিএনপি’র পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব। তিনি জানান, দীর্ঘদিন পর চেনা মুখগুলোর সঙ্গে পুনর্মিলনের এ সুযোগ তাকে আনন্দিত করেছে। তার সঙ্গে একই টেবিলে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ভাইস চেয়ারম্যান বাবু তপন চন্দ্র মজুমদার এবং অ্যাডভোকেট এলিনা খাঁন

খাঁন সাঈদ হাসান জ্যোতি তার বক্তব্যে নির্বাচনী গণসংযোগের কারণে এলাকায় অবস্থানের ব্যস্ততার কথা উল্লেখ করেন এবং তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) সংসদীয় আসনসহ উপস্থিত সকলের মঙ্গল কামনা করেন।

উক্ত ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রাণবন্ত এক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যের বার্তা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর