বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ।

বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক >> / ২৭ ভিউ:
আপডেট সময়: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় সলঙ্গা থানা মাঠ থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সলঙ্গা থানার আওতাধীন ছয়টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে যোগ দেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
র‌্যালি শেষে থানা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক গুরুত্ব, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দলটির ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।
এ সময় রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর