শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি

মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি

কালের বেলা ডেস্ক >> / ৩০ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলার মুক্তিযোদ্ধারা। এ ঘটনায় তারা অভিযুক্ত বক্তা মুফতি আমির হামজা-র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মন্ত্রী টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যথার্থভাবেই উল্লেখ করেছিলেন—মুক্তিযুদ্ধ কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হয়নি। তার এ বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে তাকে ‘নাস্তিক’ আখ্যা দেওয়া হয়েছে, যা নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে বিকৃত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। তারা অবিলম্বে আমির হামজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং হুঁশিয়ারি উচ্চারণ করেন দাবি পূরণ না হলে মুক্তিযোদ্ধারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. মেছের উদ্দিন শেখের সভাপতিত্বে এবং আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুক্তিযুদ্ধকালীন পলাশডাঙ্গা যুবশিবিরের পরিচালক অধ্যক্ষ আব্দুল আজিজ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক গাজী আজিজুর রহমান দুলাল, সদস্য সচিব খন্দকার তৌহিদুর রহমান, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান তালুকদার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর