কালের বেলা ডেস্ক >>
মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাংলাদেশের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ এ কথা পুনর্ব্যক্ত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি ইঙ্গিত করে বলেন, ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমে একটি দল দেশে ভিন্নধারার রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, তবে বাংলাদেশের মাটিতে সেই সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, আমাদের অস্তিত্বের ভিত্তি। এই ইতিহাস বিকৃত বা ভুলে গেলে ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্ত হবে। তিনি আরও বলেন, স্বাধীনতা কোনো বিদেশি ষড়যন্ত্রের ফল নয়; এটি ছিল বাঙালির দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও আত্মপরিচয়ের লড়াই।
তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের কথা স্মরণ করে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার পর যখন মানুষ দিশেহারা হয়ে পড়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় জাতি নতুন করে সাহস ও প্রেরণা পায় এবং সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
মন্ত্রী অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধকে কোনো একটি রাজনৈতিক দলের একক সম্পত্তি বানানোর প্রবণতা ঠিক নয়। এটি ছিল সর্বস্তরের মানুষের জনযুদ্ধ, যেখানে কৃষক, শ্রমিক, কামার-কুমারসহ সাধারণ মানুষের সন্তানরা জীবন বাজি রেখে লড়াই করেছে।
তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতাবিরোধী চক্র এখনো সক্রিয় রয়েছে এবং ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আলবদর, আল-শামস ও রাজাকারদের ভূমিকা স্মরণ রেখে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তেল সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাজারে অযথা আতঙ্কের কোনো কারণ নেই। তিনি জনগণকে সুশৃঙ্খলভাবে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহের আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক আজিজুর রহমান দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Turn your network into income—apply to our affiliate program!
https://shorturl.fm/UlQZP
https://shorturl.fm/nUCxO
https://shorturl.fm/5hCDD
https://shorturl.fm/sq7il
https://shorturl.fm/8gUFy
https://shorturl.fm/tiNE0
https://shorturl.fm/ZCYzC
https://shorturl.fm/xsCNt
https://shorturl.fm/6DreQ
https://shorturl.fm/rPhuQ
https://shorturl.fm/RBequ