সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

সিরাজগঞ্জে পুলিশি চাঁদাবাজি-হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কালের বেলা ডেস্ক >> / ৩৯০৯ ভিউ:
আপডেট সময়: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্তে জেলা পুলিশের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে প্রায় দেড় ঘণ্টা সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার নলকা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার প্রদর্শন করেন।

বক্তারা অভিযোগ করেন, পুলিশ নানা অজুহাতে ট্রাক ও বাস থামিয়ে চাঁদা দাবি করছে এবং চালকদের হয়রানি করছে। এসব অনিয়ম ও অত্যাচারে পরিবহন শ্রমিকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তারা দ্রুততম সময়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অবরোধ চলাকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকেরা মারাত্মক ভোগান্তির শিকার হন।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর