সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ধর্মান্তরের প্রতিশ্রুতি, প্রেমের ফাঁদ-বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

কালের বেলা ডেস্ক >> / ৩৯৮ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন ৩২ বছর বয়সী এক মুসলিম নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার ধুপিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল থেকে শ্যামেরঘন গ্রামের বাসিন্দা দীনেশচন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্রের বাড়িতে অবস্থান করছেন ওই নারী। তার নাম তানজিলা আক্তার, বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানায়। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময় উজ্জ্বল চন্দ্রের সঙ্গে তার পরিচয় হয় বলে জানান তানজিলা।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে উজ্জ্বল তাকে মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ের প্রতিশ্রুতি দেন। দুই বছর ধরে নানা সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে দাবি করেন তানজিলা। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজন দেখিয়ে উজ্জ্বল তার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছেন বলেও অভিযোগ তার।

তানজিলা আরও বলেন, ‘সম্প্রতি বিয়ের কথা বললে উজ্জ্বল তার পরিবারের চাপে পড়ে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারণা ও অবহেলার শিকার হয়ে আমি বাধ্য হয়ে তার বাড়িতে এসে অনশন শুরু করেছি।’

তবে উজ্জ্বল চন্দ্র প্রেমের সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ‘ওই নারীর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না।’

এ বিষয়ে জানতে চাইলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘এ নিয়ে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর