সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় সেনা-পুলিশের অভিযান, ক্ষতিকর উপাদান জব্দ

কালের বেলা ডেস্ক: / ২৯০ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল এলাকায় মঙ্গলবার (৬মে) রাত ৯ টার দিকে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি দুগ্ধ চিলিং সেন্টার থেকে নকল দুধ তৈরির বিপুল পরিমাণ উপাদান জব্দ করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে ভাঙ্গুড়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁনের নেতৃত্বে ১৫ জন সেনা সদস্য এ অভিযানে অংশ নেন। অভিযানে তাদের সহায়তা করেন ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল।

অভিযানকালে ‘এন কে ডেইরী ফার্ম’ নামের ওই দুগ্ধ চিলিং সেন্টার থেকে ৫ লিটারের ২৭ বোতল ও ২ লিটারের ৯ বোতল সয়াবিন তেল, কস্টিক সোডা, ১ বস্তা চিনি, খারসোডা ও লবণ জব্দ করা হয়, যা দিয়ে নকল দুধ প্রস্তুত করা হচ্ছিল। তবে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।

এই নকল দুধ তৈরির মূল হোতা সঞ্জয় কুমার উপজেলার চর-ভাঙ্গুড়া গ্রামের বাসিন্দা। তিনি একজন চিহ্নিত অসাধু ব্যবসায়ী এবং এর আগেও একাধিকবার নকল দুধ তৈরি ও বিপণনের অভিযোগে গ্রেফতার হয়ে ভ্রাম্যমান আদালতে জরিমানাসহ জেল খেটেছেন।

এ ঘটনায় জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সেনাবাহিনী ও থানা পুলিশ জানিয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

One response to “ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় সেনা-পুলিশের অভিযান, ক্ষতিকর উপাদান জব্দ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর