মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা

তাড়াশে ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু

লুৎফর রহমান >> / ৪০৩ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাটি বহনকারী একটি ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু।

নিহতরা হলেন—বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মো. সালাম হোসেনের ছেলে মো. রাকিব (২০) ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. বাবু (২০)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মধ্য দিয়ে একটি ট্রাক্টর যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাকিব ও তার সহযোগী বাবু মারা যান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর