মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকের তাণ্ডব, প্রাণ গেল কৃষক ও দলিল লেখকের উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থি, সিরাজগঞ্জে আত্মসমর্পণ তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

সিরাজগঞ্জ জেলা ছাত্র সমিতি (চবি): সভাপতি সবুজ, সম্পাদক সাব্বির

লুৎফর রহমান >> / ৪৫৪ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

লুৎফর রহমান >>

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সিরাজগঞ্জ জেলা ছাত্র সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর ২০২৫ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রাবন আহমেদ সাব্বির।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনের সদ্য সাবেক সভাপতি মো. তামিম ইকবাল ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক সাদি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে, রবিবার (২৭ ফেব্রুয়ারি) বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বারবিকিউ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সবুজ আহমেদ (ইতিহাস বিভাগ, ২০১৯-২০) কে সভাপতি ও মো. শ্রাবন আহমেদ সাব্বির (রসায়ন বিভাগ, ২০১৯-২০) কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা ছাত্র সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে ভর্তি পরীক্ষার্থীদের থাকা-খাওয়াসহ সার্বিক সহযোগিতা, ভর্তি-পরবর্তী আবাসন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া, জাতীয় ও সামাজিক সংকট মোকাবিলায়ও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর