মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে হেরোইনসহ আটক ১

কালের বেলা ডেস্ক >> / ৪৮৫ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

ভিন্ন কৌশলে জুতার ভেতরে ৩৩৪ গ্রাম হেরোইন পাচারের সময় মোরছালিম ২১ নামের এক মাদক কারবারিকে আটক করেছে সিরাজগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রিয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার ১৭ ডিসেম্বর দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক মোরছালিন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাজিতপুর নতুনপাড়া গ্রামের ফরজেন আলীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সোমবার ১৬ ডিসেম্বর গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে চামড়ার জুতার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচার হচ্ছে এমন সংবাদ পাই। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় ও উদ্ধারকৃত আলামতসহ আসামিকে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর