মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ! আহত ১

নিজস্ব প্রতিবেদক >> / ১২০৮ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) সকালে হাটিকুমরুল গোলচত্বর নাটোর রোডের সিএনজি স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো,রাজশাহী জেলার বাঘমারা থানার চিকাবাড়ী গ্রামের মৃত অসিম উদ্দীনের ছেলে জসিম উদ্দীন (৬৫), জসিম উদ্দীনের স্ত্রী ময়না খাতুন (৬০),জসীম উদ্দিনের ছেলে জামাল (৪৫)  ও কামাল (৪০)। এছাড়াও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে (গাড়ীর ড্রাইভার) আশিকুর রহমান (২২)কে উদ্ধার করে সিরাজগঞ্জ মুনসুর আলী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সলঙ্গা থানার উপপরিদর্শক এসআই মোঃ রাশেদ বলেন,রাত সাড়ে ৩ টার দিকে রাজশাহী হতে ঢাকা যাওয়ার পথে অজ্ঞাত নামা ট্রাকের মুখোমুখি সংঘষে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জন নিহত হয়।আহত গাড়ীর ড্রাইভার কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর