সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সেবা খাতে দুর্নীতি রোধে ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কালের বেলা ডেস্ক >> / ২৮২ ভিউ:
আপডেট সময়: সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

দেশজুড়ে সেবা প্রত্যাশীদের হয়রানি, ঘুষ দাবি ও দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত নানা অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে আজ বুধবার (১৬ এপ্রিল) দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান পরিচালনা করছে সংস্থাটির বিভিন্ন এনফোর্সমেন্ট টিম।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এসব অফিসে সেবা গ্রহীতাদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি, নকল উত্তোলনে হয়রানি, প্রক্রিয়া বিলম্বসহ ঘুষ লেনদেনের নানা অভিযোগ।

তিনি আরও জানান, অভিযান শেষে বিস্তারিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদকের এ পদক্ষেপ সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই অভিযানকে স্বাগত জানিয়েছে নাগরিক সমাজ ও সুশাসন নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। তাদের মতে, এমন পদক্ষেপগুলো নিয়মিত ও কার্যকর হলে প্রশাসনিক দুর্নীতি কমে আসবে এবং সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা নিশ্চিন্তে পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর