শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে ৯টি লাইসেন্সবিহীন ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

কালের বেলা ডেস্ক >> / ৬৫৫ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্সবিহীন ইট পোড়ানোর দায়ে সিরাজগঞ্জের দুই উপজেলায় ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরেকটির চিমনি ভেঙে ফেলা হয়েছে।

জরিমানার বিবরণ

রায়গঞ্জ উপজেলার ইটভাটা:

মেসার্স সুরমা ব্রিকস: ৫ লাখ টাকা

এইচ এস ব্রিকস: ৫ লাখ টাকা

এইচ আলী ব্রিকস: ৫ লাখ টাকা

এসএনবি ব্রিকস: ৪ লাখ টাকা

সান ব্রিকস: ৫ লাখ টাকা

হিরো ব্রিকস: ৫ লাখ টাকা

সুপার ব্রিকস: ২ লাখ ৫০ হাজার টাকা

রেজা ব্রিকস: ২ লাখ ৫০ হাজার টাকা

সদর উপজেলার ইটভাটা:

মেসার্স রাইন ব্রিকস: ৬ লাখ টাকা (আংশিক চিমনি ভেঙে ফেলা)

এছাড়া, জেনিন ব্রিকসের চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এবং আলফা ব্রিকসকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানের প্রেক্ষাপট:
দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বেশ কিছু ইটভাটা অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, র‍্যাব-১২ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর