শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে নদী খননের পাইপের স্তুপে আগুন! কোটি টাকার সম্পদ পুড়ে ছাই

কালের বেলা ডেস্ক >> / ১২৬৯ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বুধবার বিকেলে কোনাবাড়ী গ্রামের পাশে করতোয়া নদীপাড়ে সংরক্ষিত নদী খননের কাজে ব্যবহৃত প্লাস্টিক পাইপের স্তুপে আগুন লেগে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে, মায়া ড্রেজিং কোম্পানি লিমিটেডের প্রায় ৪ শত পাইপ স্তুপ করে রাখা হয়েছিল। এগুলোর সবই প্রায় পুড়ে গেছে। গ্রামবাসী কর্তৃক উল্লাপাড়া ফায়ার সার্ভিসে অবগত করলে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক এসে প্রায় দেড় ঘন্টা আগুন নেভানোর প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম উক্ত কোম্পানীর কর্মী সৈকত হোসেনের উদ্বৃতি দিয়ে জানান, নদী খননের কাজে ব্যবহৃত প্রায় ৪’শ পাইপ করতোয়া নদীপাড়ে স্তুপ করে রাখা হয়েছিল। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। কোম্পানীর উক্ত কর্মীর দাবি আগুনে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। সাইফুল ইসলাম আরো জানান, পাইপের স্তুপের পাশে চলাচলের রাস্তা রয়েছে। তাদের ধারনা ওই পথে চলতে গিয়ে কেউ বিড়ি-সিগারেটের জলন্ত শেষাংশ পাইপের উপর ফেলে দিতে পারেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর