মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা

সিরাজগঞ্জের পৃথক দুটি উপজেলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কালের বেলা ডেস্ক >> / ৮৬৩ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার শাহপুর ও রাজাপুর গ্রাম থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে সকালে রায়গঞ্জ উপজেলার একটি ধানক্ষেত থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়, তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

নিহতদের মধ্যে রয়েছেন বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভাষ চন্দ্র সাহা এবং বগুড়া জেলার ধুনট থানার আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুটি স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এদিকে, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান জানান, ধানক্ষেত থেকে উদ্ধার মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য তদন্ত কার্যক্রম চলছে।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর