রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভাই আটক

নিজস্ব প্রতিবেদক >> / ৩৯৯ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের তাড়াশ থেকে নাটোরের সিংড়ায় সাংবাদিক সেজে চাঁদাবাজির সময় হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন আপন ভাই বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে সিংড়া থানা পুলিশের একটি দল পৌর শহরের খাদ্য গোডাউন এলাকা থেকে তাদের আটক করে।

আটক দুই ভাই সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভার আসানবাড়ি এলাকার বাসিন্দা।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, হাফিজুর রহমান ও উজ্জ্বল হোসেন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গোডাউনে গিয়ে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। কর্মকর্তাদের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের করেছেন। আগামীকাল জেলহাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

One response to “সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভাই আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর