সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা

সলঙ্গা থানা পুলিশের নিস্ক্রিয়তায় চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের আতঙ্কে সাধারণ জনগণ

কালের বেলা ডেস্ক >> / ৪৯১ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধের ফলে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকাই অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।

গত সোমবার রাতে ঘুরকা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামে সাজাহানের বাড়ি থেকে ডাকাতদল প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। একই রাতে হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়া কান্দি গ্রাম থেকে পাঁচটি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের মতে, সম্প্রতি রাতের বেলায় চুরি ও ডাকাতির ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষ করে বনপাড়া মহাসড়কে চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে, যার প্রধান শিকার হচ্ছেন ব্যবসায়ী ও কৃষকরা। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ জানানো হলেও অনেক ক্ষেত্রে প্রতিকার পাওয়া যাচ্ছে না।

সাধারণ মানুষের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় না হলে অপরাধের মাত্রা আরও বাড়বে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে সলঙ্গার জনগণ নিরাপদে বসবাস করতে পারেন।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুপস্থিত থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এসপি স্যারের অনুমতি ছাড়া আপনাকে কোনো বক্তব্য দিতে পারবো না,” বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর